ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডের একটি ক্যাটাগরিতে মোট ২০ জন ভারী যানবাহন চালক নিয়োগ দেবে।
আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি আগামী ২৩ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত চলবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি
- পদের নাম: গাড়িচালক (ভারী)। মোট পদসংখ্যা ২০টি (১৬তম গ্রেড)।
- বেতন স্কেল: ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই বৈধ লাইসেন্সসহ ভারী যানবাহন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা: ২ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
- আবেদন ফি: আবেদনপত্রের সঙ্গে ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে, যা প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুকূলে কোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে। এটি অফেরতযোগ্য।
- আবেদনের নিয়ম: খামের ওপর পদের নাম উল্লেখ করে সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বরাবর ডাকযোগে আবেদন পাঠাতে হবে। আবেদনের সাথে নিজ ঠিকানা সংবলিত একটি ফেরত খাম (৯ বাই ৪ ইঞ্চি সাইজের) ডাকটিকিটসহ যুক্ত করতে হবে।
- পদের নাম: গাড়িচালক (ভারী) 16।





