২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ: জানুন বিস্তারিত

প্রকাশ:

সরকারিভাবে ঢাকা কর অঞ্চল-১৭ এর অধীনে শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন গ্রেডে মোট ৫৫টি স্থায়ী পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইন আবেদনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

পদের বিবরণ ও সংখ্যা

  • কম্পিউটার অপারেটর: ১টি (গ্রেড-১৩, বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা)
  • ব্যক্তিগত সহকারী: ৩টি
  • প্রধান সহকারী: ১০টি
  • উচ্চমান সহকারী: ১৩টি (গ্রেড-১৪, বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা)
  • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১২টি
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৭টি (গ্রেড-১৬, বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা)
  • অফিস সহায়ক: ৯টি (গ্রেড-২০, বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা)

আবেদন ও পরীক্ষার নিয়মাবলি

নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি হিসেবে ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায়।

আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং আবেদন করার লিংকটি সংশ্লিষ্ট দাপ্তরিক ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

  • পদসংখ্যা: ১।
  • পদসংখ্যা: ৩।
  • বিনা খরচে মালয়েশিয়ায় সরকারিভাবে ১১২ কর্মী নিয়োগ, বেতন ৫২ হাজার।
  • পদসংখ্যা: ১২।
  • সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান।
  • পদসংখ্যা: ৯।
  • বিস্তারিত দেখুন এই ঠিকানায়।
  • পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
শেয়ার করুন