২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম

প্রকাশ:

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। নতুন এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আ ন ম সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন