২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকের রেকর্ড ভেঙে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস হৃদয়ের

প্রকাশ:

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়। মুশফিকুর রহিমের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে বাংলাদেশের হয়ে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলার কীর্তি এখন তার দখলে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিম ২১৯ রানের ইনিংস খেলেছিলেন, যা প্রায় আট বছর অক্ষত ছিল। আজ সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন হৃদয়। সেই রেকর্ডটা প্রায় ৮ বছর টিকে ছিল। এই তিনজনের পর চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিশতকের স্বাদ নিয়েছিলেন। এবার তাদের সবাইকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে ফেললেন তাওহিদ।

এর আগে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের সারিতে নাম লিখিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, প্রথম সেঞ্চুরিতে বড় ইনিংসের রেকর্ডটিও এখন তার। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মুমিনুল হকের ১৮১ রানের ইনিংসটি ছিল এতদিন সেরা, যা ১৩ বছর পর আজ ভেঙে দিয়েছেন হৃদয়। তৃতীয় সেশনের শুরুতে তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ টেস্ট ইনিংসের নতুন এই মাইলফলক স্পর্শ করেন। ১৩ বছর পর এই রেকর্ডটি নিজের করে নেন হৃদয়, সেটাও অবশ্য দ্বিতীয় সেশনের ঘটনা।

শেয়ার করুন