বিশ্বখ্যাত আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনস তাদের কেবিন ক্রু পদে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে সরাসরি নিয়োগ কার্যক্রমের আয়োজন করতে যাচ্ছে।
আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখে রাজধানী ঢাকায় এই নিয়োগ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থীদের প্রাথমিকভাবে এমিরেটসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সবশেষে চূড়ান্ত সাক্ষাৎকার নেওয়া হবে।
আবেদন যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলোতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।
আবেদন ও নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদনের নিয়ম: এমিরেটসের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
- আবেদনের শেষ তারিখ: অনলাইনে আবেদনের কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি, তাই আগ্রহীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
- নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের সময়: কেবিন ক্রু পদে নিয়োগ কার্যক্রম আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখে শুরু হওয়ার কথা রয়েছে।
- প্রক্রিয়া শুরু: প্রাথমিক পর্যায়ের আবেদন যাচাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের আমন্ত্রণ জানানো হবে।
- বাছাইয়ের ধাপ: নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণকারীদের প্রথমে কাজের ধরন ও দুবাইয়ে জীবনযাপন সম্পর্কে অবহিত করা হবে।
- মূল্যায়ন পদ্ধতি: দলগত কার্যক্রম এবং অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতার মূল্যায়ন করা হবে।
- চূড়ান্ত ধাপ: সফল প্রার্থীদের চূড়ান্ত সাক্ষাৎকারের মুখোমুখি হতে হবে, যেখানে তাদের কাজের প্রতি আগ্রহ ও ব্যক্তিগত দক্ষতা যাচাই করা হবে।
- প্রয়োজনীয় কাগজপত্র: সফল হলে দ্রুত আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে ইংরেজিতে তৈরি হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি এবং শিক্ষাগত সনদের ডিজিটাল কপি প্রস্তুত রাখতে হবে।
প্রার্থীর জন্য আবশ্যক যোগ্যতা ও শর্তাবলি
নিয়োগের ক্ষেত্রে এমিরেটস এয়ারলাইনস বেশ কিছু সুনির্দিষ্ট শর্ত নির্ধারণ করেছে যা প্রার্থীদের পূরণ করতে হবে
- বয়স ও শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণি পাস থাকতে হবে।
- ভাষা দক্ষতা: ইংরেজিতে কথা বলা ও লেখায় সাবলীল হতে হবে।
- অভিজ্ঞতা: আতিথেয়তা বা গ্রাহকসেবাসংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- শারীরিক মানদণ্ড: প্রার্থীর উচ্চতা কমপক্ষে ১৬০ সেন্টিমিটার হতে হবে এবং হাত প্রসারিত করে ২১২ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা থাকতে হবে।
- অন্যান্য শর্ত: কেবিন ক্রুদের নির্ধারিত ইউনিফর্ম পরলে শরীরের কোনো দৃশ্যমান স্থানে ট্যাটু থাকা চলবে না। এছাড়া অতিরিক্ত ভাষা জানা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- বিস্তারিত দেখুন এই ঠিকানায়।





