বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের ‘কার্ডস সেলস’ বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগের কথা জানিয়েছে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করা প্রার্থীরা পদটির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রার্থীর যোগ্যতা ও দক্ষতা
- শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
- বিক্রয় কৌশল এবং গ্রাহকসেবা প্রদানে পারদর্শী হতে হবে।
- যোগাযোগ ও দর-কষাকষিতে দক্ষতার পাশাপাশি স্বাধীনভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে অভিজ্ঞতা এবং মাইক্রোসফট অফিসের কাজে দক্ষতা থাকা আবশ্যক।
দায়িত্ব ও কাজের বিবরণ
মনোনীত কর্মকর্তাকে সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ইবিএলের বিভিন্ন ক্রেডিট কার্ডের সুবিধা ব্যাখ্যা করা এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এছাড়া নির্ধারিত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, নতুন কার্ড সক্রিয়করণ নিশ্চিত করা এবং গ্রাহকসেবা দেওয়ার দায়িত্ব পালন করতে হবে। প্রতিদিন ও সাপ্তাহিক ভিত্তিতে বিক্রয় প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জমা দেওয়াও কাজের অংশ।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
- মাসিক বেতনসর্বসাকুল্যে সাকুল্যে মাসিক বেতন ৩১,০০০ টাকা।
- অন্যান্য সুবিধাউৎসব ভাতা, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন সুবিধা, ছুটিসহ ব্যাংকের এইচআর নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
- কর্মস্থলঢাকা।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা ইস্টার্ন ব্যাংকের নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে বিস্তারিত তথ্য জেনে আবেদন সম্পন্ন করতে পারবেন। পদের জন্য আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর ২০২৬।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বেতন কাঠামো ও সুবিধাসমূহ।





