১২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শৃঙ্খলাভঙ্গের দায়ে ৬ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে নেইমার

প্রকাশ:

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ জমা পড়েছে দেশটির স্পোর্টস ট্রাইব্যুনালে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ছয় ম্যাচের নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসতে পারে তার ওপর। আগামী বুধবার এই মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত শনিবার সান্তোস ও বাহিয়ার মধ্যকার লিগ ম্যাচে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ১-০ গোলে জয় পাওয়া ওই ম্যাচে বাহিয়া মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেইমারকে। ম্যাচ শেষে নেস্টর অভিযোগ করেন, নেইমার তাকে অত্যন্ত আপত্তিকর ভাষায় লাঞ্ছিত করেছেন, যা তার ব্যক্তিগত সম্মান ও বাহিয়া ক্লাবের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। তা যেমন আমার জন্য, তেমনি বাহিয়া জার্সির মর্যাদার হানি ঘটিয়েছে।

অন্যদিকে ৩৪ বছর বয়সী নেইমার নিজের আচরণের দায় স্বীকার করলেও নেস্টরকে কোনো ধরনের কটূক্তি করার বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছেন। বরং তার দাবি, নেস্টর মাঠে ফুটবলের অন্যতম নোংরা ও কূটকৌশলের আশ্রয় নিয়েছিলেন। উল্টো ওই মিডফিল্ডারের বিরুদ্ধে ফুটবলের অন্যতম ‘ সবচেয়ে নোংরা ও কূটকৌশল ’ আশ্রয় নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

লিগের পয়েন্ট তালিকায় বর্তমানে অষ্টম স্থানে থাকা সান্তোসের জন্য নেইমারের এই নিষেধাজ্ঞা বড় ধাক্কা হতে পারে। গত মৌসুমে রেলিগেশন থেকে কোনোমতে বেঁচে যাওয়া দলটি এখন মৌসুমের শেষভাগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর অপেক্ষায় রয়েছে। এমন সময়ে নেইমারকে মাঠের বাইরে থাকতে হলে বড় সংকটে পড়বে ক্লাবটি।

শেয়ার করুন