১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম ও উপসর্গে এক দিনে আরও ছয়জনের মৃত্যু

প্রকাশ:

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। এই সময়ের মধ্যে ১ হাজার ৩৮৮ জন উপসর্গের রোগী এবং ৭৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ, এক দিনে মোট ১ হাজার ৪৬৬ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। আর হামের রোগীর ছিল ৭৮ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২২ হাজার ৫৫২ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৪৭৮ জন, যার মধ্যে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন সুস্থ হয়েছেন। তবে চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গে ১ হাজার ১২৯ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। দেশের ইতিহাসে হামে এত সংক্রমণ ও মৃত্যুর নজির নেই।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ৪৮১ জন রোগী পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রামে ৩১১, সিলেটে ১৫৭, বরিশালে ১৩৪, খুলনায় ১২২, ময়মনসিংহে ৮৮, রংপুরে ৬৩ এবং রাজশাহী বিভাগে ৩২ জন রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরের শুরু থেকেই দেশে হামের প্রকোপ বাড়লেও সরকার প্রাথমিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এপ্রিল মাসের মাঝামাঝি টিকাদান কর্মসূচি শুরু হলেও তখন প্রায় ৪০ লাখ শিশু তা থেকে বাদ পড়ে যায়। বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে টিকাদানে ব্যর্থতাই আজকের এই ব্যাপক সংক্রমণের প্রধান কারণ। বিষয়টিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফও সে সময় সরকারি গাফিলতির সমালোচনা করেছিল। বাংলাদেশের এবারের ব্যাপক সংক্রমণের পেছনে আছে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে টিকাদানে ব্যর্থতা। কিন্তু সরকার তখন রোগ কমানোর কোনো উদ্যোগ নেয়নি।

শেয়ার করুন