৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

প্রকাশ:

হুতি বিদ্রোহীদের ধারাবাহিক আক্রমণের ফলে সৌদি আরবে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত মোট ১০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত ১০০ ফ্লাইট বাতিলের তথ্য জানালো বিমানবন্দর কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে। তিনি আরও জানান, বাতিল হওয়া ১০০টি ফ্লাইটের মধ্যে ৪১টি ছিল সরাসরি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ৭টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে।

এছাড়াও, বাতিল হওয়া ৫৯টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৭টি, ফ্লাই দুবাইয়ের ৬টি এবং এয়ার ইন্ডিয়ার ২টি ফ্লাইট রয়েছে বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন