২৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২৩ বছর বয়সে না ফেরার দেশে নাটোরের আব্বাস প্রামানিক

প্রকাশ:

নাটোরের গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের বাসিন্দা প্রবীণ ব্যক্তিত্ব আব্বাস প্রামানিক আর নেই। ১২৩ বছর কয়েক মাস বয়সে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিয়াঘাট ইউনিয়নের বাসিন্দা আব্বাস প্রামানিক কর্মজীবনে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জীবনের শেষ প্রান্তে এসেও চশমা ছাড়াই খালি চোখে কোরআন শরীফ পড়ার জন্য তিনি এলাকায় অত্যন্ত পরিচিত ছিলেন। চশমা ছাড়া কোরআন পড়তে পারতেন নাটোরের গুরুদাসপুরে ১২৩ বয়সি আব্বাস প্রামানিক। সোমবার(১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার নাতি রিপন হোসেন জানান, গত রবিবার থেকে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন এবং বিছানায় শয্যাায়ী হয়ে পড়েন। এ সময় তাকে খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্রের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। মৃত্যুর আগে কয়েকদিন তিনি শুধুমাত্র তরল দুধ খেয়ে বেঁচে ছিলেন। সবশেষ সোমবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

প্রবীণ এই মানুষটির দীর্ঘ জীবনের সঙ্গী ছিল অদম্য মনোবল ও সুস্থ দৃষ্টিশক্তি। বয়স ১২৩ পেরিয়ে গেলেও তার চোখের জ্যোতি ছিল সজীব। তার এমন প্রস্থান স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া ফেলেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন