২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলামকে পৌরসভা মন্ত্রীর বিশেষ

প্রকাশ:

কাতারে কর্মরত বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদু দেশটির পৌরসভামন্ত্রী আবদুল্লাহ বিন হামাদ বিন আবদুল্লাহ আল আত্তিয়াহ-এর কাছ থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন। সিলেটের বাসিন্দা ফখরুল ইসলাম বর্তমানে কাতারের পৌরসভা মন্ত্রণালয়ের পরিচ্ছন্নতা বিভাগে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৮ নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাখাইরপাড় গ্রামে এবং তার বাবার নাম লাল মিয়া।

সম্প্রতি কাতারে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ফখরুল ইসলাম সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। এই বিশেষ অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে কাতারি মন্ত্রী তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা জানান। একজন প্রবাসী বাংলাদেশি কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে নিজের প্রতিভা প্রদর্শন করে এমন সম্মাননা লাভ করা অত্যন্ত গৌরবজনক ঘটনা।

কাতার পৌরসভা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীদের প্রচেষ্টা ও প্রতিভার স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো কর্মীদের নিজস্ব দক্ষতা ও মেধা তুলে ধরা এবং মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে তাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করা।

শেয়ার করুন