নিয়োগ সংক্রান্ত তথ্য
- প্রতিষ্ঠানের নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর
- মোট পদসংখ্যা: ৫৩৮টি
- চাকরির ধরন: সরকারি (স্থায়ী)
- আবেদন শুরুর তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৬ অক্টোবর ২০২৬
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
পদের বিবরণ ও যোগ্যতা
প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক—এই দুটি ক্যাটাগরির পদে নিয়োগের বিজ্ঞপ্তি ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। পদ দুটির জন্য শিক্ষাগত যোগ্যতা ও গ্রেড নিচে দেওয়া হলো
- সিমেন ক্যারিয়ার: পদসংখ্যা ৩২টি। এটি ১৯তম গ্রেডের পদ এবং বেতন স্কেল ৮৫০০-২০৫৭০ টাকা। আবেদনের জন্য স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- অফিস সহায়ক: পদসংখ্যা ৫০৬টি। এটি ২০তম গ্রেডের পদ এবং বেতন স্কেল ৮২৫০-২০০১০ টাকা। আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদন ও বয়সসীমা
আগ্রহী প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত তথ্য ও ফি সংক্রান্ত বিষয় প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে। বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য, সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক উভয় পদের পরীক্ষা একই দিনে এবং একই সময়ে অনুষ্ঠিত হবে। সময় শেষ হওয়ার আগেই যোগ্য প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামীকাল ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।
- লোকবল নিয়োগ: ৫৩৮ জন।
- অফিশিয়াল ওয়েবসাইট।
- পেট্রোবাংলার অধীনে ৯ ও ১০ গ্রেডে বড় নিয়োগ, পদ ৭৫৩।
- যুক্তরাজ্যের চিভনিং স্কলারশিপ, আবেদন শেষ ৬ অক্টোবর, জেনে নিন সব তথ্য।





