মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে মশাবাহিত এই রোগে এখন পর্যন্ত মোট ২১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শুধু গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৪ দিনে মারা গেছেন ১১৪ জন। সবমিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশে ডেঙ্গুতে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। তবে গত জুলাইয়ে একলাফে ডেঙ্গুতে প্রায় দ্বিগুণ প্রাণহানি হয়।
বছরের শুরু থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ১০৪ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী। অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি, যা ১০২ জন। এছাড়া খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। বয়সের হিসাবে তরুণদের আক্রান্তের হার বেশি।
চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে মোট চারজনের মৃত্যু দিয়ে ডেঙ্গু পরিস্থিতি শুরু হয়। মার্চ ও এপ্রিল মাসে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও মে মাসে একজন এবং জুন মাসে ১৩ জনের প্রাণহানি ঘটে। পরবর্তী সময়ে জুলাই মাসে ৩৬ জন এবং আগস্ট মাসে ৪৩ জনের মৃত্যু হয়। বছরের বাকি সময়ের তুলনায় সেপ্টেম্বর মাসে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।





