৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম বাড়ার খবরে চুয়াডাঙ্গায় অধিকাংশ পাম্পে বিক্রি

প্রকাশ:

রোববার রাত ১১টার পর জ্বালানি তেলের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গা শহর ও জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন বিক্রি হঠাৎ বন্ধ হয়ে যায়। গভীর রাতে পাম্পগুলো বন্ধ থাকায় মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

যেসব স্থানে সংকট

  • শহরের মোজাম্মেল হক ফিলিং স্টেশন, জোয়ার্দার পেট্রোলিয়াম এবং দৌলতদিয়া এলাকার দুটি পাম্পসহ বিভিন্ন স্টেশনে তেল বিক্রি বন্ধের অভিযোগ পাওয়া গেছে। মোজাম্মেল হক ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মিটার সচল থাকলেও কর্মচারীরা কোনো গ্রাহককে তেল দিচ্ছেন না।

গ্রাহকদের অভিযোগ, পাম্পগুলোতে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও বেশি মুনাফার আশায় ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করেছেন। নতুন নির্ধারিত মূল্যে বিক্রির আশায় তারা তেল মজুত করছেন বলে ভুক্তভোগীদের দাবি।

রাজীব নামে এক মোটরসাইকেল আরোহী বলেন, শহরের তিনটি পাম্প ঘুরেও কোথাও পেট্রোল পাইনি। রাতে জ্বালানি ছাড়া বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। সজীব নামে আরেক গ্রাহক জানান, প্রতিদিন এই সময়ে তেল নিলেও আজ পাম্প বন্ধ রাখা হয়েছে, যা উদ্দেশ্যমূলক। নতুন মূল্য তালিকায় কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক-উজ-জামান বলেন, দাম বাড়ার খবরে পাম্প বন্ধের বিষয়টি খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন