কক্সবাজার জেলায় টানা ভারী বর্ষণ ও এর ফলে সৃষ্ট বন্যা এবং পাহাড়ধসে গত এক সপ্তাহে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। গত ৫ জুলাই রোববার থেকে ১০ জুলাই শুক্রবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পানিতে ডুবে এবং পাহাড় ধসে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে।
প্রাকৃতিক এই দুর্যোগের কারণে গত সাত দিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কক্সবাজারের প্রায় তিন লক্ষাধিক মানুষ। ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসের কবলে পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং স্থানীয় বাসিন্দারা দুর্বিষহ সময় পার করছেন।





