৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশ:

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফর ঘিরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০৮টি সিসিটিভি ক্যামেরা, ড্রোন ও বডি-অন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে ১ হাজার ২০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়া রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নগরীর বিমানবন্দর, জিন্দাবাজার, চৌকিদেখী, চৌহাট্টা, দরগাহ, আম্বরখানা ও টিলাগড়সহ সাতটি পয়েন্টে তাকে স্বাগত জানাবে সিলেট বিএনপি। রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটবাসীর মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতির ওসমানী বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। এরপর তিনি দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) এবং বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেলে ৩টা ৩০ মিনিটে তিনি নগরভবনের সামনে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। সফর শেষে ওইদিন রাতেই তিনি আকাশপথে ঢাকায় ফিরবেন।

শেয়ার করুন