আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জাতিসংঘের

প্রকাশ:

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর কার্যক্রমের ওপর নজরদারি করার জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদন পেশ করার সময় তিনি এই আহ্বান জানান।

ভলকার তুর্ক তার বক্তব্যে বলেন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর ওপর তদারকির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠন করার বিষয়ে তারা দীর্ঘদিন ধরেই তাগিদ দিয়ে আসছেন। আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা এবং তাদের ওপর স্বাধীন নজরদারির জন্য এ ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তিনি আগেও একাধিকবার উল্লেখ করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসের আন্দোলন নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছিল। ওই প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বাধীন তদন্ত, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসামরিক তদারকি নিশ্চিত করা এবং জবাবদিহির ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছিল।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদন পেশকালে তিনি এ আহ্বান জানান।

শেয়ার করুন