ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে আশুগঞ্জ রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই বৃদ্ধের বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, বিকেলে কোনো একটি ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে নিহত ব্যক্তি কোন ট্রেনে কাটা পড়েছেন এবং তার নাম-পরিচয় শনাক্তের জন্য পুলিশি তৎপরতা চলছে।





