ফেনীর ছাগলনাইয়া থানায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার স্থানটি পুরাতন মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বলে জানা গেছে। এই সংঘর্ষে আরও অনেকেই আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।





