ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন: বিএনপির ৮ সদস্যের সমন্বয় কমিটি গঠন

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তকরণ এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন পর্যালোচনা করার জন্য ৮ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গঠিত এই সমন্বয় কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ও সংসদ সদস্য মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

শেয়ার করুন