বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের বারাণসী থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান উড্ডয়নের পর মাঝ আকাশে বিপদের মুখে পড়ে। আইএক্স ১২৫৩ নম্বর বিমানটিতে হঠাৎ ‘স্মোক অ্যালার্ম’ বেজে উঠলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি বুঝতে পেরে পাইলট দ্রুত লক্ষ্ণৌ এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। বার্তা পেয়ে এটিসি বিমানটিকে অবতরণের অনুমতি দিলে সেটি নিরাপদে লক্ষ্ণৌ বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি মাটিতে নামার পর ১৫৫ জন যাত্রীকেই নিরাপদে বের করে আনা হয়।
ঘটনার পর বিমানটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, বিমানে ধোঁয়ার কোনো অস্তিত্ব বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবুও কী কারণে স্মোক অ্যালার্ম বেজে উঠেছিল, তা নিয়ে তদন্ত চলছে।
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ০৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ০৬





