কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে উত্তরা গার্লস হাই স্কুলে অনুষ্ঠান

প্রকাশ:

কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভুল ধারণা দূরীকরণ এবং তাদের আত্মবিশ্বাসী করে তোলার লক্ষ্যে উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে 'মনের কথা' শীর্ষক একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শারমিন সিদ্দিকা রুমকী কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টি, মানসিক বিকাশ এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়ার সঠিক সময় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই পর্বে আয়োজিত উন্মুক্ত প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জীবনের দৈনন্দিন সংশয় ও প্রশ্নের উত্তর সরাসরি জানার সুযোগ পায়।

অনুষ্ঠানে মনস্তাত্ত্বিক দৃঢ়তা অর্জনের ওপর জোর দিয়ে বিশেষ পর্বে কথা বলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তিনি সামাজিক চাপ, তুলনা ও ব্যর্থতার ভয় কাটিয়ে নিজের স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দেন।

আয়োজনের শেষভাগে শিক্ষার্থীদের মাঝে সোফি স্যানিটারি প্যাড বিতরণ করা হয়। "জানো, বলো এবং এগিয়ে চলো" বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে শরীরের প্রতি যত্নশীল হওয়া যে কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি যে দায়িত্বের অংশ—সেই আহ্বান পুনর্ব্যক্ত করা হয়।

শেয়ার করুন