চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দেবীনগর এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান স্থানীয়দের বরাত দিয়ে যুগান্তরকে এই খবর নিশ্চিত করেছেন।





