পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে কুয়াকাটার একটি অভিজাত হোটেলে এই আয়োজন সম্পন্ন হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে।
নির্বাচনে এটিএন বাংলা ও এটিএন নিউজের হুমায়ুন কবীর সভাপতি এবং যুগান্তর ও এনটিভির আকতার ফারুক শাহীন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নতুন কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আলী জসিম (আরটিভি), বিধান সরকার (একাত্তর টেলিভিশন), সালেহ টিটু (বাংলাভিশন), নিকুঞ্জ বালা পলাশ (দৈনিক আমার দেশ/জিটিভি) ও এম জসিম উদ্দিন (প্রথম আলো)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এম জহির (সকালের সময়), শেখ শামীম (মোহনা টেলিভিশন), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), সুমন চৌধুরী (দৈনিক সমকাল) ও মর্তুজা জুয়েল (দীপ্ত টেলিভিশন)। এছাড়াও সাংগঠনিক সম্পাদক শাহিন হাফিজ (ইত্তেফাক), অর্থ সম্পাদক মো. মামুন-অর-রশিদ (দৈনিক বর্তমান), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুশফিক সৌরভ (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), পাঠাগার সম্পাদক তন্ময় তপু (আগামীর সময়/নাগরিক টেলিভিশন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম (চ্যানেল ওয়ান), ক্রীড়া সম্পাদক শাওন খান (জাগো নিউজ), প্রচার সম্পাদক ওমর ফারুক সাব্বির (বিএইচএস টিভি) এবং দপ্তর সম্পাদক মনিকা চৌধুরী (যুগান্তর মাল্টিমিডিয়া) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আজাদ আলাউদ্দিন (নয়াদিগন্ত), অপূর্ব অপু (সময় টেলিভিশন), এম মিরাজ (বণিক বার্তা), খোকন আহমেদ হীরা (দৈনিক জনকণ্ঠ), শাহ আলম (দৈনিক সংগ্রাম), এস এন পলাশ (ঢাকা টাইমস), জুয়েল রানা (সমকাল ডিজিটাল), জিহাদ মাহমুদ (ডিবিসি), ফিরোজ মোস্তফা (এশিয়ান টেলিভিশন), জিয়াউল কবির মিনার (কালের কণ্ঠ ডিজিটাল) ও নাজমুল রিপন (বাংলা টিভি)।
সম্মেলন ও সাধারণ সভা শেষে সংগঠনের সদস্যদের সম্মানে কুয়াকাটা ব্যান্ড একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুম্মান ইমতিয়াজ তুষার এবং সাধারণ সম্পাদক হোসাইন আমিরসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।





