গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ায় ৩২ জন গ্রেপ্তার

প্রকাশ:

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার দায়ে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে পুলিশ জানিয়েছিল, ঘটনাস্থল থেকে আবদুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

শেয়ার করুন