৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ্জালাল ইসলামী ব্যাংকে কর্মী নিয়োগ

প্রকাশ:

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ব্যাংকটির ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে জনবল নিয়োগের লক্ষ্যে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

শরীয়াহ ভিত্তিক এই ব্যাংকে ফুলটাইম কাজের সুযোগ থাকছে। আজ ১৯ অক্টোবর ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময়সীমা ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নিয়োগ সংক্রান্ত তথ্য এক নজরে

  • প্রতিষ্ঠানের নাম: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
  • পদের নাম: অফিসিয়াল ফর ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: অফিস
  • বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
  • কর্মস্থল: ঢাকা

যোগ্যতা ও আবেদনের শর্তাবলি

  • শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • পেশাগত অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
  • প্রয়োজনীয় দক্ষতা: আর্থিক প্রশাসন, ব্যাংকিং হিসাব, আর্থিক প্রতিবেদন তৈরি, কর সংক্রান্ত বিষয়, ভ্যাট (VAT), পেরোল ব্যবস্থাপনা, মূলধন পরিকল্পনা এবং নিয়ন্ত্রক সংস্থার জন্য প্রতিবেদন তৈরিতে পারদর্শী হতে হবে।
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

বেতন ও আবেদন প্রক্রিয়া

নির্বাচিত প্রার্থীদের ব্যাংকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন প্যাকেজ ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনের পাশাপাশি বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ব্যাংকটির অফিসিয়াল ওয়েবসাইট (sjiblbd.com) ভিজিট করতে পারেন। নির্ধারিত সময়সীমার মধ্যে সব তথ্য যাচাই করে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রকাশের তারিখ।
  • অফিশিয়াল ওয়েবসাইট।
  • অফিশিয়াল নোটিশের নিচে।
শেয়ার করুন