২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগ: জানুন পরীক্ষার নম্বর বণ্টন ও নীতিমালা

প্রকাশ:

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নবম ও দশম গ্রেডের ৭৫৩টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নবম ও দশম গ্রেডের ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগেই। নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন। উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে। পেট্রোবাংলায় নিয়োগ নীতিমালার গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

এই নিয়োগের ক্ষেত্রে পেট্রোবাংলা নিয়োগ নীতিমালা-২০১৬ অনুসরণ করা হবে। বিভিন্ন ক্যাডারে ৯ম ও ১০ম গ্রেডে কর্মকর্তা নিয়োগে পেট্রোবাংলা নিয়োগ নীতিমালা-২০১৬ অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে প্রথমে মেধাতালিকা এবং পরবর্তী সময়ে প্রার্থীদের প্রতিষ্ঠানের পছন্দক্রমকে গুরুত্ব দেওয়া হবে।

আবেদনের শেষ সময়সীমা ১৭ নভেম্বর ২০২৬। নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ নীতিমালা ইতিমধ্যে পেট্রোবাংলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে বেশ কিছু সুনির্দিষ্ট নিয়মাবলি নির্ধারণ করা হয়েছে

  1. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে প্রতিটি ক্যাডারে (প্রশাসন/অর্থ/কারিগরি) ১:৬ অনুপাতে সর্বোচ্চ ৬ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এক্ষেত্রে প্রার্থীর সংখ্যা ২ জনের কম হবে না।
  2. উত্তীর্ণ শীর্ষ পরীক্ষার্থীদের ফলাফল শুধু রোল নম্বরের ক্রমানুসারে প্রকাশ করা হবে। এতে মেধাক্রম, প্রাপ্ত নম্বর বা নাম প্রকাশ করা হবে না।
  3. কেন্দ্রীয় সিলেকশন কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার নম্বর সমন্বয় করে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করবে। মেধাতালিকা ও প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী নিয়োগের সুপারিশ করা হবে।
  4. চূড়ান্ত সুপারিশকৃত তালিকা পেট্রোবাংলা কর্তৃপক্ষের অনুমোদনের পর সংশ্লিষ্ট সংস্থা বা কোম্পানিতে পাঠানো হবে। সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিয়োগপত্র দেবেন।

নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি

  • একত্রিত শূন্য পদের বিপরীতে অপেক্ষমাণ প্যানেল থেকে পুনরায় বাছাইয়ের মাধ্যমে নিয়োগের সুপারিশ করা হবে।
  • কোনো প্রার্থী একবার কোনো প্রতিষ্ঠানে নিয়োগ পেলে পরবর্তীতে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না।

পরীক্ষার নম্বর বণ্টন পদ্ধতি

  • পূর্ণ নম্বর: ১০০
  • উত্তীর্ণ হওয়ার ন্যূনতম নম্বর: ৫০
  • লিখিত পরীক্ষা: ৭৫ নম্বর
  • শিক্ষাগত যোগ্যতা: ১৫ নম্বর
  • মৌখিক পরীক্ষা: ১০ নম্বর

উল্লিখিত ক্যাডারভেদে লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক মানবণ্টন ও শিক্ষাগত যোগ্যতার নম্বর বিভাজন ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

শেয়ার করুন