১২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশে কনস্টেবল নিয়োগ: পরীক্ষার তারিখ ও ধাপগুলো জানুন

প্রকাশ:

বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। ‘শৃঙ্খলা, নিরাপত্তা, অগ্রগতি’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে যারা পুলিশ বাহিনীতে যোগ দিতে আগ্রহী, তারা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনপত্র জমা দেওয়ার সর্বশেষ তারিখ ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের প্রথমে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে হবে, যা ১৩ নভেম্বর ২০২৬ থেকে শুরু হবে।

এরপর উত্তীর্ণদের লিখিত এবং পরবর্তীতে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সারাদেশের ৬৪টি জেলার প্রার্থীদের চার ধাপে এই পরীক্ষা সম্পন্ন হবে। চার ধাপে ৬৪ জেলার প্রার্থীদের এ পরীক্ষা নেওয়া হবে।

প্রথম ধাপের পরীক্ষাসমূহ

  • শারীরিক সক্ষমতা পরীক্ষা: ১৩, ১৪ ও ১৫ নভেম্বর, সকাল ৮টা
  • লিখিত ও মৌখিক পরীক্ষা: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
  • মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ৫ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা
  • অন্তর্ভুক্ত জেলাসমূহ: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা।

দ্বিতীয় ধাপের পরীক্ষাসমূহ

  • শারীরিক সক্ষমতা পরীক্ষা: ১৬, ১৭ ও ১৮ নভেম্বর, সকাল ৮টা
  • লিখিত ও মৌখিক পরীক্ষা: ২ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা
  • মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ১২ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা
  • অন্তর্ভুক্ত জেলাসমূহ: সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী।

তৃতীয় ধাপের পরীক্ষাসমূহ

  • শারীরিক সক্ষমতা পরীক্ষা: ১৯, ২০ ও ২১ নভেম্বর, সকাল ৮টা
  • লিখিত ও মৌখিক পরীক্ষা: ৮ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা
  • মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ১৯ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা
  • অন্তর্ভুক্ত জেলাসমূহ: নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান।

চতুর্থ ধাপের পরীক্ষাসমূহ

  • শারীরিক সক্ষমতা পরীক্ষা: ২২, ২৩ ও ২৪ নভেম্বর, সকাল ৮টা
  • লিখিত ও মৌখিক পরীক্ষা: ১৫ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা
  • মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ২৬ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা
  • অন্তর্ভুক্ত জেলাসমূহ: নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ, ঘরে বসে আবেদনের নিয়ম জানুন।
  • দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।
শেয়ার করুন