৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন তথ্য: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার

প্রকাশ:

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের বিভিন্ন কারিগরি পদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

পরীক্ষার সময় ও স্থান

  • পদের নাম: ওয়ার্ক সুপারভাইজর (সিভিল), জুনিয়র ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং কার্পেন্টার।
  • পরীক্ষার তারিখ ও সময়: পদভেদে আগামী ২৩, ২৭ এবং ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বেলা ১টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • পরীক্ষার স্থান: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, মিনি কনফারেন্স রুম (৪র্থ তলা), কুর্মিটোলা, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের নিম্নোক্ত দলিলাদির মূল কপি ও প্রয়োজনীয় ফটোকপি সাথে রাখতে হবে

  1. অ্যাডমিট কার্ডের ২ কপি কালার প্রিন্ট।
  2. টেলিটক থেকে প্রাপ্ত অ্যাপ্লিক্যান্ট কপির ২ কপি কালার প্রিন্ট।
  3. পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি।
  4. জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি।
  5. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট এবং পদের ধরন অনুযায়ী কারিগরি দক্ষতা বা অভিজ্ঞতার মূল সনদ ও এক সেট সত্যায়িত ফটোকপি।
  6. নাগরিকত্ব সনদপত্র এবং কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার যথাযথ দলিলাদি।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১টি পদের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে যারা অ্যাকাউন্টিং পেশাজীবী নন, তাদের জন্য একটি বিশেষ কোর্স চালু করা হয়েছে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির আরও তথ্য: পরীক্ষার তারিখ ও সময়: পদভেদে পরীক্ষা আগামী ২৩, ২৭ এবং ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রতিদিন বেলা ১ টায় অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন