১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় ভর্তি ৪৩, মৃত ২

প্রকাশ:

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। জেলা সদর হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার বাসিন্দা আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন (৩০) এবং আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী (১৩)।

হাসপাতাল সূত্রে জানা যায়, ফেরদৌসী খাতুন মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। অন্যদিকে, একই দিন রাত ১১টার দিকে ভর্তি হওয়া শিশু মহব্বত আলীর তীব্র জ্বর ও শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ ছিল। যদিও পরীক্ষা করার আগেই তার মৃত্যু হওয়ায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন