২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: আহত দুই, গাড়ি ভাঙচুর

প্রকাশ:

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ১৩ নম্বর রোড দিয়ে বের হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের রূপ নেয়।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, প্রায় ১০০০ থেকে ১৫০০ শ্রমিক লাঠিসোঁটা হাতে রাস্তায় অবস্থান নিলে পুলিশ আলোচনার চেষ্টা করে। কিন্তু তারা কর্ণপাত না করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। তিনি জানান, শ্রমিকদের হামলায় পুলিশের দুইজন কর্মকর্তা আহত হয়েছেন; এর মধ্যে একজনের হাত ভেঙে গেছে। এছাড়া পুলিশের একটি পিকআপ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তবে পুলিশ কোনো লাঠিচার্জ করেনি বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম বলেন, ‘১০০০-১৫০০ পোশাকশ্রমিক লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিলে আমরা তাদের সঙ্গে কথা বলতে যাই। পরবর্তীতে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।

শেয়ার করুন