২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন

প্রকাশ:

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের তিন সপ্তাহের মাথায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এই তফসিল চূড়ান্ত করার পর বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের অন্যান্য ধাপের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।

উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন তিনি শপথ গ্রহণ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

শেয়ার করুন