রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে রনজিনা পারভীন নামের এক নারী প্রাণ হারিয়েছেন। ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন, যার ফলে তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহত রনজিনা পারভীন পেশায় একজন প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন চিকিৎসার জন্য। শুক্রবার রাতে ফার্মগেট এলাকায় অবস্থিত ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে তিনি ঢাকায় পৌঁছান।
https://media.assettype.com/prothomalo-bangla/2026-06-04/ag35lw4b/abnormal_death.png
prothomalo-bangla/2026-06-23/9lp6uj8x/abnormal_death.png





