গুলশানে নিষিদ্ধ মিছিল: অংশ নেওয়ায় আরও ৪০ জন গ্রেপ্তার

প্রকাশ:

রাজধানীর গুলশান এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে গুলশান এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশগ্রহণকারী ওই ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে গত শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ মানুষের অংশগ্রহণে একটি সরকারবিরোধী মিছিল বের হয়। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ পদক্ষেপ নিলে অংশগ্রহণকারীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এই ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, মিছিলে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়ে এবং ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করে। ঘটনার দিন পুলিশ দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল। এছাড়া এই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৪ জনের রিমান্ড গত শনিবার আদালত মঞ্জুর করেছেন।

এতে ১১৮ জনের নাম দিয়ে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।মামলার এজাহারে বলা হয়, মিছিলে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়।

শেয়ার করুন