রাজধানীর বংশালে হেলমেটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রকাশ:

রাজধানীর বংশালের মুকিমবাজারে হেলমেট সংরক্ষণের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা এই ঘটনায় কোনো হতাহতের তথ্য এখনো পাওয়া যায়নি।

শেয়ার করুন