শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনস্থ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোতে ইনস্ট্রাক্টর (টেক/নন–টেক) পদে ৮৪ জনকে চূড়ান্ত নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা বেতন স্কেলে দায়িত্ব পালন করবেন। মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ১ বছরে ৪ লাখ, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে।
নিয়োগ ও যোগদানসংক্রান্ত তথ্যাবলি
- পদের নাম: ইনস্ট্রাক্টর (টেক/নন–টেক)
- মোট পদসংখ্যা: ৮৪ জন
- যোগদানের তারিখ: ১ নভেম্বর ২০২৬ (১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ)
- যোগদানের সময়: সকাল ৯টা
- যোগদানের ঠিকানা: মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ–৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা।
চাকরি সংক্রান্ত শর্ত ও নির্দেশনা
- নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কর্মজীবন অতিবাহিত করতে হবে।
- যোগদানের সময় ৩০০ টাকা মূল্যের নন–জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড এবং যৌতুক প্রদান বা গ্রহণ করবেন না মর্মে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
- নিজ মালিকানাধীন যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত ঘোষণাপত্র যোগদানের দিনই কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
- চাকরিতে যোগ দেওয়ার পর সব প্রার্থীকে তিন দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচিতে অবশ্যই অংশগ্রহণ করতে হবে।
- নির্ধারিত তারিখে কাজে যোগদান করতে ব্যর্থ হলে প্রার্থীর নিয়োগপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বিসিআইসিতে ২৭৪ জনের চাকরি, ৯ম ও ১০ম গ্রেডে বড় সুযোগ।
- অন্যান্য শর্তাবলি।
- বিস্তারিত দেখুন এখানে।
- ৪৫তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা।





