২৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯১০০০ টাকা বেতনে কোল পাওয়ার জেনারেশনে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশ:

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) সম্প্রতি তাদের জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক মেয়াদে একজন ম্যানেজার (এইচআরএম/অ্যাডমিন) পদে নিয়োগ দেবে। এই পদের জন্য যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থী মাসিক ৯১,০০০ টাকা বেসিক বেতন পাবেন। আবেদনের জন্য প্রার্থীকে মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। ৬ অক্টোবর ২০২৬ তারিখের হিসাব অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। বেসিক বেতন: ৯১০০০ টাকা শিক্ষাগত যোগ্যতা: মানবসম্পদ ব্যবস্থাপনা/ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: ২৪টি যোগ্যতা থাকলেই পাবেন পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা।

আগ্রহী প্রার্থীদের কাভার লেটারসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্রের সত্যায়িত কপি, মার্কশিট, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্ব সনদ এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। আবেদনের সঙ্গে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের অনুকূলে ১,০০০ টাকার পে-অর্ডার যুক্ত করা বাধ্যতামূলক।

প্রার্থিত আবেদনপত্রটি ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনের ঠিকানা হলো: ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআরএম ও অ্যাডমিন), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ইউনিক হাইটস (লেভেল-১৭), ১১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ইস্কাটন, ঢাকা-১২১৭। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা ২০ অক্টোবর ২০২৬ তারিখের অফিস চলাকালীন সময় পর্যন্ত।

শেয়ার করুন