এশিয়ান গেমস হকির গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে ২৩ গোল হজম করা বাংলাদেশ পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচেও জয়ের দেখা পায়নি। চীনের কাছে ৭-১ গোলে বড় ব্যবধানে হেরে রোমান-আমিরুলদের এখন সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে লড়তে হবে। আগামী ৩রা অক্টোবর এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। ফলে সপ্তম স্থান নির্ধারণীতে খেলবেন রোমান-আমিরুলরা।
গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। খেলার দ্বিতীয় মিনিটে জিয়ালিয়াং ঝাংয়ের ফিল্ড গোলে পিছিয়ে পড়ার দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ইউলাই ঝাও। প্রথম কোয়ার্টার শেষে ২-০ গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা লড়াই করলেও ২২ মিনিটে বেনহাই চেন গোল করে ব্যবধান বাড়ান। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে রাকিবুল হাসান একটি গোল শোধ দেন। এরপর তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আরও চারটি গোল হজম করে বিশাল ব্যবধানে হারের হতাশায় মাঠ ছাড়ে বাংলাদেশ। চীনের বিপক্ষে এখন পর্যন্ত খেলা নয় ম্যাচের সাতটিতেই বাংলাদেশ পরাজিত হয়েছে। ২২ মিনিটের সময় বেনহাই চেন গোল করার পর হাফ টাইমের আগ মুর্হর্তে এক গোল শোধ দেন রাকিবুল হাসান।





