১৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বারোশ’ পণ্যের প্রতিযোগিতায় সেরা লিলি হুইপড শিয়া বডিওয়াশ

প্রকাশ:

প্রায় বারোশ’ পণ্যের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২০২৬ সালের ‘বর্ষসেরা পণ্য’ হিসেবে নির্বাচিত হয়েছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই বিজয়ীর নাম ঘোষণা করে রিমার্ক এইচবি লিমিটেড। সেরা হওয়ার এই প্রতিযোগিতায় লিলি সিরাম গ্লো সোপ, লিলি ফেসওয়াশ, নিওর ফেসওয়াশ, লিলি আলট্রা সফট জেল, লিলি শ্যাম্পু, অরিক্স ডিটারজেন্ট এবং টাইলক্সের মতো জনপ্রিয় সব পণ্যও অন্তর্ভুক্ত ছিল। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের পরই বর্ষসেরা পণ্য হিসেবে একে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’।

অনুষ্ঠানে লিলি বডিওয়াশের প্রতিনিধিদের হাতে বর্ষসেরা পণ্যের সম্মাননা তুলে দেওয়া হয়। রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেত্রী কেয়া পায়েল এবং লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। রিমার্ক এইচবি লিমিটেড জানিয়েছে, বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা, ভোক্তাদের আস্থা, বিক্রয় প্রবণতা এবং ত্বক পরিষ্কারের পাশাপাশি ময়েশ্চারাইজিং সুবিধা বিবেচনা করেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে। পণ্যটি দেশের বডিওয়াশের বাজারে একটি নতুন ধারা সৃষ্টি করেছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। এ সময় উৎসবমুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। প্রচলিত বডিওয়াশের ধারণার বাইরে গিয়ে ক্লিনজিংয়ের সঙ্গে ময়েশ্চারাইজিং ও ত্বকের যত্নের সুবিধাকে একত্র করাই পণ্যটির অন্যতম বিশেষ বৈশিষ্ট্য।

লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, শুধুমাত্র বিক্রয়ের সংখ্যা দিয়ে কোনো পণ্যকে মূল্যায়ন করা হয় না। ভোক্তাদের অভিজ্ঞতা, পণ্যটি পুনরায় ক্রয়ের প্রবণতা এবং বাজারে গ্রহণযোগ্যতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ঘরের পার্সোনাল কেয়ার ব্র্যান্ড হিসেবে লিলিকে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর কেয়া পায়েল এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, অনেক ভোক্তার কাছ থেকেই এই পণ্যটির সুগন্ধ ও কার্যকারিতা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে, যা ব্র্যান্ডটিকে সামনের দিনে আরও এগিয়ে নেবে। তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, ভোক্তাদের এই ভালোবাসা লিলিকে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নেবে।’। জানান, লিলির সঙ্গে কাজ করার সুবাদে পণ্যটির প্রতি ভোক্তাদের আগ্রহ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। শুধু পণ্য বাজারজাত নয়, ভোক্তার অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পণ্য পরিকল্পনাও করা হচ্ছে।

রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ জানান, লিলি হুইপড শিয়া বডিওয়াশের ক্ষেত্রে বিক্রয় তথ্য ও ভোক্তাদের অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানের পণ্য তৈরির মাধ্যমে রিমার্ক দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। কর্মকর্তাদের মতে, পরিবর্তনশীল জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তিগত পরিচর্যার পণ্যে নিয়মিত নতুনত্ব আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ইউএসএ এফিলিয়েটেড ব্র্যান্ড লিলির স্বত্বাধিকারী রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশের বিউটি, স্কিনকেয়ার এবং পার্সোনাল কেয়ার পণ্যের বাজারে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের মাধ্যমে তারা পণ্য তৈরি করে থাকে। উৎপাদন সক্ষমতার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশন অর্জনের পাশাপাশি কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড লাভ করেছে। বর্তমানে আন্তর্জাতিক মানদণ্ড ও রেগুলেটরি কমপ্লায়েন্স মেনে তারা বিদেশের বাজারেও পণ্য রপ্তানি করছে।

শেয়ার করুন