১৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: আবেদন শুরু

প্রকাশ:

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি পদে মোট ১০০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তরা বেতন স্কেল অনুযায়ী ৬ থেকে ২০ গ্রেডে সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনে আবেদন করার পর হার্ডকপি জমা দিতে হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন ১১২ পদে নিয়োগ, করুন আবেদন। বেতন স্কেল: ে চাকরি। 37.

পদের নাম ও বেতন গ্রেড

  • সহকারী কম্পট্রোলার (গ্রেড-৬): ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
  • সহকারী প্রকৌশলী (সিভিল) (গ্রেড-৯): ২২,০০০-৫৩,০৬০ টাকা।
  • প্রশাসনিক অফিসার ও সংশ্লিষ্ট পদসমূহ (গ্রেড-১০): ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
  • ল্যাবরেটরি সহকারী (গ্রেড-১২): ১১,৩০০-২৭,৩০০ টাকা।
  • উচ্চমান সহকারী (গ্রেড-১৩): ১১,০০০-২৬,৫৯০ টাকা।
  • ড্রাইভার (হেভি) (গ্রেড-১৫): ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
  • অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট (গ্রেড-১৬): ৯,৩০০-২২,৪৯০ টাকা।
  • ল্যাব অ্যাটেনডেন্ট (গ্রেড-১৭): ৯,০০০-২১,৮০০ টাকা।
  • বাবুর্চি (গ্রেড-১৮): ৮,৮০০-২১,৩১০ টাকা।
  • লিফটম্যান (গ্রেড-১৯): ৮,৫০০-২০,৫৭০ টাকা।
  • অফিস সহায়ক ও হেলপার জাতীয় পদ (গ্রেড-২০): ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন ফি ও নিয়মাবলি

আবেদন ফি হিসেবে ১ থেকে ১০ নম্বর পদের জন্য ৬০০ টাকা, ১১ থেকে ১৭ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ১৮ থেকে ৩৯ নম্বর পদের জন্য ২০০ টাকা জমা দিতে হবে। প্রতিটি পদের জন্য আলাদাভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

গুরুত্বপূর্ণ সময়সীমা

অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনের পর ডাউনলোডকৃত ফরম, পেমেন্ট রশিদ ও প্রয়োজনীয় নথিপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে জমা দেওয়ার শেষ তারিখ ১৯ অক্টোবর ২০২৬। উল্লেখ্য, যেসব পদে পুনর্বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেসব পদে পূর্বে আবেদনকারী প্রার্থীদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট jobs.juniv.edu অনুসরণ করতে হবে।

শেয়ার করুন