৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ম না মানলে বন্ধ হবে অনুমোদিত ক্লিনিকও: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ:

সরকারি হাসপাতালের সামনে নতুন করে আর কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আগের সরকারের আমলে অপরিকল্পিতভাবে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমতি দেওয়া হয়েছে, যা পুরোপুরি বন্ধ করা হবে। এমনকি বর্তমানে অনুমোদিত যেসব ক্লিনিক যথাযথ নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করছে না, সেগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বর্তমান সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী জানান, আগামী অক্টোবর মাস থেকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্যসেবা আরও আধুনিক করতে আগামী দুই বছরের মধ্যে এখানে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একই সময়ের মধ্যে একটি আধুনিক প্যাথলজি ল্যাব এবং পুরুষ ও নারীদের জন্য আলাদা ফিজিওথেরাপি সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। চাকরির আরও তথ্য: স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

শেয়ার করুন