জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিদ্রুপ, চবি অধ্যাপক সাময়িক বরখাস্ত

প্রকাশ:

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে ‘বিদ্রুপ’ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করে পোস্ট দেওয়ার কারণে শাস্তিমূলক ব্যবস্থাসংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল রোববার প্রশাসনের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরের জুলাই মাসে অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর ওই ফেসবুক পোস্টটি নিয়ে সমালোচনা শুরু হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছিল।

তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়। অধ্যাপক সফিকুল ইসলাম আরও জানান, বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে।

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ০৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ১২

শেয়ার করুন