চট্টগ্রাম কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশ:

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় নুরুল ইসলাম (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি মিরসরাই সদরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গত ৩১ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়েছিল। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে নুরুল ইসলাম বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে চমেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন