দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মওদুদ, সম্পাদক মামুন

প্রকাশ:

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার বোর্ড চত্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিপুল প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচনে কর্মচারীরা সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী দলের নেতা ও ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ উল করিম। সাধারণ সম্পাদক পদে মো: মামুনুর রশিদ ৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

মোট ৭টি পদের জন্য অনুষ্ঠিত এই নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক আবু জাহিদ মো. সায়েম, অর্থ সম্পাদক মো. হেলাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম আলী এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আব্দুর রফিক।

শেয়ার করুন