অসুস্থ জান্নাতুলের পাশে ডা: জুবাইদা রহমান, গঠন করা হচ্ছে মেডিক্যাল বোর্ড

প্রকাশ:

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা: জুবাইদা রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির পরিবারের আকুতির একটি ভিডিও দেখে তিনি অনতিবিলম্বে তার চিকিৎসার সার্বিক খোঁজ নেয়ার নির্দেশনা দিয়েছেন।

ডা: জুবাইদা রহমানের এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে রোববার দুপুরে খুমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে জান্নাতুলকে দেখতে যান খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। এ সময় তিনি শিশুটির শয্যাপাশে সময় কাটান এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। পরে তিনি জেডআরএফ সদস্য ডা: এম আর হাসানের সাথে পরিবারটির ভিডিও কলে কথোপকথনের ব্যবস্থা করেন।

জান্নাতুলের মা আজমিরা বেগম জানান, তাদের বাড়ি জেলার কয়রা উপজেলায়। অভাব-অনটনের সংসারে স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর আট বছরের ছেলে ও জান্নাতুলকে নিয়ে তিনি চরম সঙ্কটে দিন কাটাচ্ছেন। জান্নাতুল দৌলতপুরের দেয়ানা মহিলা দাখিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও শারীরিক অবস্থার অবনতির কারণে তার শিক্ষা জীবন থমকে যায়। মাত্র দুই মাস বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকেই তার দুটি পা নিস্তেজ হতে শুরু করে। বর্তমানে সে নার্ভের জটিলতা ও শয্যাক্ষত বা বেড সোরে ভুগছে। টাকার অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হলে দুই দিন আগে এক ব্যক্তি তাদের অসহায়ত্বের ভিডিও পোস্ট করেন, যা পরবর্তীতে ভাইরাল হয়।

জেডআরএফ সদস্য ডা: এম আর হাসান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত জেডআরএফের প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ডা: শাহ মুহাম্মদ আমান উল্লাহকে বিষয়টি তদারকির নির্দেশ দিয়েছেন ডা: জুবাইদা রহমান। এ প্রসঙ্গে এস এম মনিরুল হাসান বাপ্পী জানান, আগামী সোমবার মেডিক্যাল বোর্ড গঠন করে জান্নাতুলের চিকিৎসার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুটির দ্রুত আরোগ্যের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

নির্দেশনা বাস্তবায়নে রোববার (৩০ আগস্ট) দুপুরে খুমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন জান্নাতুলকে দেখতে যান খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।

শেয়ার করুন