৬ মাসে কোনো অপরাধী গ্রেফতার এড়ায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে এমন একটি ঘটনাও ঘটেনি, যেখানে পুলিশ অপরাধ সংঘটিত হওয়ার পরপরই অপরাধীদের গ্রেফতার করতে পারেনি। এটিই বর্তমান সরকারের অন্যতম বড় কৃতিত্ব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, রংপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীদের যৌক্তিক সময়ের মধ্যেই গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, রামিসা হত্যা মামলাসহ আরও অনেক গুরুতর অপরাধের বিচার দ্রুততার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এত অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু আশা করা উচিত নয় বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি রাতারাতি কোনো বৈপ্লবিক পরিবর্তনের আশা করেন না। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে এমন একটি অবস্থানে নিয়ে যাওয়া হবে, যেখানে তারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। তিনি দৃঢ়ভাবে জানান, পুলিশ বাহিনীকে একটি সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তরিত করা হবে।

শেয়ার করুন