৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দশক পর কাবাডিতে পদক জয়ের পথে বাংলাদেশ

প্রকাশ:

নাগোয়ার টোকাইদো জিমনেশিয়ামে আজ দারুণ লড়াই উপহার দিয়েছেন বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা। সকালে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারানোর পর, বিকেলে চাইনিজ তাইপেকে ৪৮-৪৭ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে ২০০৬ সালের দোহা এশিয়াডের পর দীর্ঘ দুই দশক বাদে পুরুষ কাবাডিতে পদক জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে বাংলাদেশ।

আগামীকাল জাপানকে হারাতে পারলেই ব্রোঞ্জ পদক নিশ্চিত হবে। পুরুষ কাবাডির ‘এ’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপান। নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে এবং শেষ চারের প্রতিটি দলই পদক নিশ্চিত করবে।

শেয়ার করুন